বুস্টার ডোজেই কেবল ওমিক্রন ঝুঁকি কমতে পারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে প্রচলিত টিকার দুই ডোজ যথেষ্ট না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। শুক্রবার যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই সতর্কতার কথা জানিয়েছেন। তবে তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ ধরনটির বিরুদ্ধে সুরক্ষার হার প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় বলে উল্লেখ করেছেন তারা।
ওমিক্রনের বিরুদ্ধে প্রচলিত টিকা তেমন কার্যকর হবে না বলে প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছিল। ওমিক্রন ও ডেলটা ধরন নিয়ে যুক্তরাজ্যের এক গবেষণাতেও একই তথ্য উঠে আসে।
তবে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি ‘ইউকেএইচএসএ’ বলছে, সুরক্ষা কম দিলেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর করোনার টিকা হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম।
ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা যাচাই করতে ধরনটিতে আক্রান্ত ৫৮১ জন এবং ডেলটায় আক্রান্ত কয়েক হাজার জনকে নিয়ে গবেষণা চালান যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
সেখানে দেখা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা কমে এসেছে। ফাইজারের টিকার দুটি ডোজ নেওয়ার পর সুরক্ষার হার উল্লেখযোগ্যভাবে কমতে দেখা যায়।
তবে গবেষণায় দেখা গেছে, টিকাগুলোর তৃতীয় ডোজ নিলে করোনার বিরুদ্ধে সুরক্ষার হার বেড়ে ৭০ থেকে ৭৫ শতাংশে দাঁড়ায়।
‘ইউকেএইচএসএ’ আশঙ্কা করছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে মোট করোনা সংক্রমণের অর্ধেকই ছড়াবে ওমিক্রনের মাধ্যমে। ধরনটির বিস্তারে লাগাম টানা না গেলে মাসের শেষের দিকে যুক্তরাজ্যে ১০ লাখের বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত হবে।
‘ইউকেএইচএসএ’ টিকাদান বিভাগের প্রধান মেরি রামসে বলেন, ‘প্রাথমিকভাবে সামনে আসা এসব অনুমানগুলোকে সতর্কতার সঙ্গে আমলে নিতে হবে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ডেলটার তুলনায় ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বলেই ইঙ্গিত দিচ্ছে।’
সূত্র: বিবিসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









